মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

হাসান সাইফুল্লাহ’র কবিতা তোমারে খুঁজিতে

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

তোমারে খুঁজিতে
হাসান সাইফুল্লাহ

দিয়েছিলে মোরে,
আঁখি জলে ভরে —
“যাব না কোথাও তোমায় ছেড়ে।”

তবে আজও কী হেথায় আছ,
মরি পথ চেয়ে?

আমি তো সেথায় প্রায়ই যাই,
তোমারে খুঁজিতে —
যেথায় একদিন
তোমারই ছায়া
লাগিয়াছিল পথের ধূলিতে।

তবু কভু
নাহি পাই তোমারে,
কত যে খুঁজি
হারানো সেই পথেরই ভিড়ে।

যেথায় বসে বলিয়াছিলে —
“যাব না কোথাও তোমায় ছেড়ে।”
আজও সেথায় বাতাস বহে,
শুধু তুমি আসো না ফিরে।