শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

উম্মে সালমার শিশুতোষ ছড়া স্বর প্রাণ 

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
স্বর প্রাণ 
উম্মে সালমা
অ-তে অযু করি,
নামাজের আগে যতন করে,
পরিচ্ছন্নতার শিক্ষা নিয়ে
চলি আলোর পথ ধরে।
আ-তে আজান শুনি,
মধুর সুরে ডাকে প্রাণ,
কাজ থামিয়ে নামাজ পড়ি,
স্মরণ করি পরওয়ারদিগার।
ই-তে ইসলাম,
শান্তির পথে দেয় আহ্বান,
সত্য, ন্যায় আর মানবতায়
গড়ব সুন্দর জীবনখান।
ঈ-তে ঈমান,
মনের মাঝে দীপ্ত আলো,
রবের ওপর ভরসা রেখে
করব কাজটি যতই ভালো।
উ-তে উম্মাহ,
একই বন্ধনে আপন সবাই,
বিপদে-আপদে পাশে থেকে
ভালোবাসার হাত বাড়াই।
ঊ-তে ঊষা,
নতুন দিনের নতুন ডাক,
আল্লাহর নামে দিনটি শুরু—
মুছে যাক সব মনের আঁধার।
ঋ-তে ঋণ,
নেব যদি, শোধও দেব,
অন্যের অধিকার নষ্ট না করে
সততার পথেই চলব।
এ-তে এক আল্লাহ,
সৃষ্টিজগতের যিনি রব,
তাঁরই দেওয়া পথে চলা
মুমিনের শ্রেষ্ঠ পরিচয় সব।
ঐ-তে ঐক্য,
মিলেমিশে থাকি সবাই,
হিংসা-বিদ্বেষ দূরে রেখে
ভ্রাতৃত্বের গান গাই।
ও-তে ওজিফা,
স্মরণ করি রবের নাম,
জিকিরে জিকিরে শান্ত হোক
আমাদের অন্তর-প্রাণ।
ঔ-তে ঔষধ,
অসুখ হলে করি সেবা,
চিকিৎসার সাথে দোয়া করি-
রবই দেবেন আরোগ্য-দ্বার।