আফরিন আক্তারের কবিতা শরতের আগমন

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
শরতের আগমন
আফরিন আক্তার
চেয়ে আছি আমি ঐ দূরের পানে,
নদীর ধারের কাশফুলগুলো ইশারায় কাছে টানে।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিরা অবশেষে নিয়েছে বিদায়,
প্রকৃতিতে আজ শরতের হয়েছে আগমন,
বাংলার বুকে হে শরৎ, তোমাকে স্বাগতম।
সকালের সবুজ ঘাসের বুকে
জমে থাকা ফোঁটা ফোঁটা শিশিরবিন্দু,
সোনালি রোদে চিকচিক করে ওঠে,
খুশিতে আমার মন যেন আজ হাওয়ায় ওড়ে।
সাদা মেঘের দল খেলে লুকোচুরি,
নীল আকাশে আনমনে তারা দেয় উড়ি।
ওরে দুষ্টু মেঘের দল,
আমাকেও তোদের সাথে নিয়ে চল!
বহুদূর আকাশে আমিও ভেসে যাব,
রংধনুর সাত রঙে নিজেকে রাঙাব।
গাঙচিলগুলো মাতোয়ারা হয়ে করেছে ভিড়,
কাশফুলে সাদা হলো নদীর দুই তীর।