রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

সাব্বির হাসান নিরবের কবিতা ধ্বংসস্তূপ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

ধ্বংসস্তূপ
সাব্বির হাসান নিরব

মার হৃদয়ে লুকিয়ে আছে
এক ছোট জলাশয়,
লোকচক্ষুর অন্তরালে বয়ে চলছে
দিনের পর দিন।

​ওই যে দূরে দেখা যায়-
একজোড়া সাদা বুনোহাঁস,
ওরা হলো “সুখ”-
জলাশয়ে তাদের অবাধ বিস্তার।

​তলানির যত আবর্জনার স্তূপ
তা হলো “অন্যের কটুকথা”,
বাইরে থেকে জলাশয়টি শাম্ত দেখালেও
ভেতরটাকে তা নিঃশেষ করছে বাজেভাবে।

​জলের কিনারায় ভেসে থাকা
ওই যে কলমি ডগার ফুল,
তার নাম “সহানুভূতি”
ক্ষণিকের তরে ভাসে, আবার ঝরে যায়।

​পাড়ের কাছে পিষ্ট হওয়া যে দুর্বা,
তাকে ধরতে পারো “আমার ইচ্ছে”,
পায়ের তলায় পিশে যেতে যেতে
অবশিষ্ট বলতে আজ আর কিছু নেই।

​পশ্চিমের ওই বাঁধভাঙা পাড়টা দেখছ?
তা হলো “আমার মায়ের মৃত্যু”,
মায়ের চলে যাওয়ায় আজ
জলাশয়ের সবকিছু ছিন্নভিন্ন।

​বুনোহাঁস দুটি আর ডানা ঝাপটায় না
কটু কথা আর গায়ে লাগে না,
কলমি ফুল ফোটে কি না-
তারও কোনো খোঁজ রাখা হয় না।

​পদপিষ্ট সেই দুর্বা আজ ভরদুপুরের-
তপ্ত রোদে পানিশূন্যতায় নিস্তেজ প্রায়,
বিকেলের মিষ্টি রোদের ঝলমলে জলাশয়
আজ পরিণত এক ধ্বংসস্তূপ।