মজনু মিয়ার কবিতা শরৎ রূপ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
শরৎ রূপ
মজনু মিয়া
সাদা হয়ে ফুটে আছে
সাদা কাশের ফুল,
নীল আকাশে ছুটে চলে
মেঘ’রা আপন কোল।
হাওয়া এসে দোল দেয় ফুলে
নয়নাভিরাম দৃশ্য,
শরৎ ঋতু সেজেছে আজ
কাঁপিয়ে দিয়ে বিশ্ব।
জলে ফুটে শাপলার ফুল
আকাশের মেঘ সাদা,
কাশ,শিউলি, জুঁই ফুটেছে
ফুটেছে রঙিন গাঁধা।