বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

হাসান সাইফুল্লাহর কবিতা পাগলের বেশে

Orbit_2026

পাগলের বেশে
হাসান সাইফুল্লাহ

পাগলের বেশে
ঘুরতে চেয়েছিলাম পথের অলিগলিতে—
কখনো শহরের ভিড়ে,
কখনো কোনো অচেনা পথের ধারে।

শহরের পুরোনো দেয়ালগুলোতে
কবিতার রং মেখে দিতে চেয়েছিলাম নিজ হাতে।
যেখানে মানুষ শুধু বিজ্ঞাপন পড়ে,
সেখানে রেখে যেতে চেয়েছিলাম
দু-একটি কবিতা।

চেয়েছিলাম,
কোনো এক ভোরে
শহরের ব্যস্ত দেয়াল থেকে
একটি কবিতা নেমে আসুক মানুষের মুখে।

আমার নাম কেউ জানুক—
এমন কোনো বাসনা ছিল না।

শুধু চেয়েছিলাম,
আমি চলে যাওয়ার পরও
কবিতাগুলো যেন থেকে যায়।

হয়তো কোনো একদিন
কোনো অচেনা মানুষ
আমার লেখা একটি পঙ্‌ক্তি পড়ে
কিছুক্ষণ থেমে যাবে।

সেদিন—
আমাকে পাগল বলেছিল যারা,
তাদের কিছু বলার থাকবে না।

শুধু শহরের কোনো পুরোনো দেয়ালে
একটি কবিতা থেকে যাবে—
আর তার নিচে
কবির নামটি হয়তো থাকবে না।

শুভ্র/