মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

নজরুল বর্ষ উপলক্ষে আসছে শাম্মী তুলতুলের নতুন বই ছোটদের নজরুল

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে কথা ও শিশুসাহিত্যিক শাম্মী তুলতুলের নতুন প্রবন্ধের বই ‘ছোটদের নজরুল’। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে বইটির প্রচ্ছদ প্রকাশ করা হয়েছে।

​বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা বইপত্র প্রকাশন এবং এর প্রকাশক মাহবুবুর রহমান বাবু। বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ করেছেন শিল্পী সোহানুর রহমান অনন্ত।

​শাম্মী তুলতুল দেশের জনপ্রিয় একজন কথাসাহিত্যিক। দেশের প্রথম সারির বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখালেখির মাধ্যমে তিনি দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে বেশ খ্যাতি অর্জন করেছেন। এখন পর্যন্ত বাংলাদেশ ও ভারত মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি।

​নতুন বই প্রকাশ প্রসঙ্গে শাম্মী তুলতুল বলেন তথ্যভিত্তিক বই লেখা অত্যন্ত পরিশ্রমের কাজ। আর শিশুদের জন্য লিখতে গেলে লেখায় আরও বেশি মনোযোগ ও বিশেষ নজর দিতে হয়। সবকিছু ঠিক থাকলে কাজী নজরুল ইসলামকে নিয়ে এটি আমার প্রকাশিত দ্বিতীয় বই হতে যাচ্ছে। নতুন প্রকাশকের প্রতি আমি অনেক কৃতজ্ঞ কারণ তিনি আমাকে বিশেষ সুযোগ দিয়েছেন।

​খুব শিগগিরই বইটির চুক্তি সম্পন্ন হবে জানিয়ে এই শিশুসাহিত্যিক তাঁর নতুন কাজের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

শুভ্র/