বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

রোকেয়া ইসলামের কবিতা তুমি স্বর্গপুরী

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

তুমি স্বর্গপুরী
রোকেয়া ইসলাম

তোমাকেই বলছি,
দূরত্বের দাবানল হৃদয়ের অন্তঃস্থলে জ্বালিয়ে দিও না।
তার দহনজ্বালায় আমি পুড়ে ছাই হয়ে যাই।

আমাকে দুঃখের ডোবার দিকে ঠেলে দিও না,
আমি আর দুঃখের ডোবায় ডুবতে চাই না।

পারলে ভালোবাসো, শুধু ভালোবাসো…
তোমার ভালোবাসার পরশ পেলেই আমার আত্মা ডুবে যায়
স্বর্গীয় সুখের নির্মল সরোবরে।

করুণাবশত হলেও পাশে থেকো,
আমাকে নিঃসঙ্গতার অতলে নির্বাসিত কোরো না।
কারণ তুমি পাশে থাকলে
এই নশ্বর দুনিয়াটাকেও আমার কাছে
স্বর্গপুরীর মতো মনে হয়।