শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

নাইমা খাতুনের কবিতা বাদল মেঘের দিন

নেটওয়ার্ক নিউজ ডেস্ক

বাদল মেঘের দিন

নাইমা খাতুন

বাদল মেঘের দিন,
আকাশ ধূসর কালো।
কখনো বৃষ্টি হয়ে ঝরে,
আবার মুখ লুকিয়ে পালায়।
একটু বৃষ্টি, একটু খুনসুটি
আর একগুচ্ছ আষাঢ়ের দোলনচাঁপা।
সরু রাস্তায় কালচে সবুজ ঘাস।

​ভৃঙ্গরাজ ফুলের সোনালি পাপড়ির কোমলতা,
প্রেমিকের সূক্ষ্ম অনুভূতি,
টুপটাপ বৃষ্টির ফোঁটায় মিশে যায়।
মাধবীলতা আর কালো ভ্রমর
কদমকলির অপেক্ষায়।

​বিরহ যেখানে শব্দহীন,
আষাঢ়ের বৃষ্টি রিনিঝিন।
খরস্রোতা নদ, চিকচিকে সাদা বালির
অন্তঃসংযোগ আজ বিলীন।
শরতের আকাশে তুলোর মতো
সাদা মেঘ-বৃষ্টির খুনসুটি।