মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

শামীমা নাসরীনের কবিতা হৃদয় হরণ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

হৃদয় হরণ
শামীমা নাসরীন

 

যেদিন ঐ আঁখিতে ডুবিলাম পরমে,
জীবন গেল অসীম মরমে।
বুঝিনি সেথায় ছিল অন্যথা,
যাহা ছিল মোর দিলদীক্ষা।

কীভাবে দিলে দিল তারে,
যা ছিল শুধু আমারই ধারে!
বিধ্বস্ত আজ হয়েছি তাই,
তোমারই মশকরায়।

দিল দিলে তারে, আঁখিজল মোরে
এ কী ছিল বিধানে?
তাই যদি হয়, না দিতে অভয়,
থাকতাম পড়ে এক কোণে!

আসিলে না কভু, দেখিলে না আর,
যায় জীবন কেমনে—
সেই যে নিলে হৃদয় আমার,
ভাদ্র-আশ্বিনে!