রবিবার, ১৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

তুমি রং বদলাও কেন

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

তুমি রং বদলাও কেন
মজনু মিয়া

গিরগিটির মতো যখন তখন রং বদলাইও কেন
ভেবেছো বুঝি অচেনা হবো চিনতে পারি না যেন?
পারবে না লুকিয়ে থাকতে চোখের আড়াল হয়ে
যেখানে যাও সাথেই যাবো থাকব তোমায় লয়ে।
চোখের আড়াল হলেই কিন্তু মনের আড়াল হয় না
এ কথা তো সবার জানা তুমি কেন তা জানো না?
জীবন ধারা পাল্টে নিয়ে এসো দু’জন মিলেমিশে রই
ভালো মন্দ এক সাথে সুখেদুখে এসো দু’জন সেই।
মনে করো তুমি আমি টাকার এপিট ওপিট হয়ে
সারা জীবন নদীর মতো এক সাথে যাব বয়ে।