সিরাজাম মুনিরা’র কবিতা ফুল ও প্রকৃতি

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
ফুল ও প্রকৃতি
সিরাজাম মুনিরা
তুচ্ছ ভাবতে নয়,
তুষ্ট হতে হয়—
জগৎ হারিয়ে যেতে চাই নে।
জগৎ ভালোবাসি,
ধরণী আমার মাতৃসম্পদ রে।
সুন্দর ধরনীর হাসি—
পুষ্প উষ্ণ, শুষ্ক নয়।
কদম ফুল তাহার নাম,
যেই না আসে বর্ষা-মেঘ,
অমনি তাহার দাম।
কাশ্মীরি পলক-তোষণী ঘ্রাণ,
দেখি যেন ভাই, মৌন মহান।
মেঘিনী আসে—সেদিনই দায়,
ফুলে ফুলে ভরে তায়, আনন্দ পায়।
পাবনে দোলে—কেমনে যে কয়
তাহার অধ্যাত্মায়,
মুগ্ধ করে যে আমায়।
কী সুন্দর দেখি যে তারে!