বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

কাজী তানভীরের দু’টি ছড়া

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
রেলগাড়ি 
রেলগাড়ি পঁপ পঁপ
সাইরেন বাজিয়ে,
কই যায় হেলেদুলে
সারি বগি সাজিয়ে।
সবুজের ছায়াঢাকা
প্রান্তর ছাড়িয়ে,
এঁকেবেঁকে ছুটে চলে
বহুপথ মাড়িয়ে।
ঝক ঝক ঝাঁকুনিতে
দোলে তালে নাড়িয়ে।
দুপাশের সজীবতা
অপরূপ দাঁড়িয়ে।
এই থেমে ছুটে যায়
অজানায় হারিয়ে,
উড়ো মন ছুটে যায়
নিয়ে যায় তাড়িয়ে।
ট্রেন চলে 
আঁকাবাঁকা পথধরে
চলে রেলগাড়ি,
সবুজের বুক ছিঁড়ে
ছুটে তাড়াতাড়ি।
ঝক ঝক লহরিতে
চলে হেলেদুলে,
সারি সারি বগি তার
কী যে সুর তুলে!
চোখজুড়ে দুপাশের
সজীবতা দেখে,
উড়ো মনে ছুটে ট্রেন
চলে এঁকেবেঁকে।
যেতে যেতে হাঁটেঘাটে
কুউউ কুউউ বাজে,
এই থামে ফের ছুটে
অজানার মাঝে।