মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ইকরাম আকাশের কবিতা অবাঞ্ছিত

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

অবাঞ্ছিত
ইকরাম আকাশ

মূর্খ আমি, ভুক্ত আমি;
দৈন্যদশায় নেই মুক্তি।
হীন কাণ্ডের নেই যুক্তি,
আমি মৃত, পাপিষ্ঠ ব্যক্তি!

উজাড় করা উন্মাদ তুমি,
ঢের হয়েছে দিয়েছ শাস্তি;
অকারণে করেছ ব্যথিত তুমি,
অপেক্ষা করো, হবে সাথী।

অকর্মণ্য তোমার অধিকার ফলাও,
তুমি ভাবছ পৃথিবীর অধিপতি!
ভেবো না তুমি,
ডিঙি নৌকোয় পেরিয়ে যাবে,
আমাদের ব্যথার হিসেব না দিয়ে।