তেপান্তরের দেশে

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
তেপান্তরের দেশে
সাব্বির হাসান নিরব
অতঃপর- তুমি মুক্ত পাখি
আমিও কিন্তু বন্দি নেই,
আকাশ আমায় ডেকে বলে
‘আয় তোকে উড়তে দেই।’
আকাশে উড়ে, হাওয়ায় ভেসে
আমি আজ বড় ক্লান্ত,
পাখিদের শুধু উড়তে মানায়
আমি তো মানুষ জলজ্যান্ত!
শুনেছি, তুমি বিকেলবেলা
ঘুড়ি উড়াও রোজ,
তোমার রঙিন ঘুড়ির মতো
আমায় নাও না খোঁজ।
ঘুড়ির সুতো ছিঁড়লে তোমার
চোখ ছলছল করে,
আমায় ছিঁড়ে দিলে তবে
হৃদয়-বীণা থেকে?
এলোমেলো হাওয়ায় আমি
তেপান্তরের দেশে,
সুতো ছেঁড়া ঘুড়ির মতো
এলোমেলো কেশে।