সোমবার, ১০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

তেপান্তরের দেশে

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

তেপান্তরের দেশে
সাব্বির হাসান নিরব 

তঃপর- তুমি মুক্ত পাখি
আমিও কিন্তু বন্দি নেই,
আকাশ আমায় ডেকে বলে
‘আয় তোকে উড়তে দেই।’

​আকাশে উড়ে, হাওয়ায় ভেসে
আমি আজ বড় ক্লান্ত,
পাখিদের শুধু উড়তে মানায়
আমি তো মানুষ জলজ্যান্ত!

​শুনেছি, তুমি বিকেলবেলা
ঘুড়ি উড়াও রোজ,
তোমার রঙিন ঘুড়ির মতো
আমায় নাও না খোঁজ।

​ঘুড়ির সুতো ছিঁড়লে তোমার
চোখ ছলছল করে,
আমায় ছিঁড়ে দিলে তবে
হৃদয়-বীণা থেকে?

​এলোমেলো হাওয়ায় আমি
তেপান্তরের দেশে,
সুতো ছেঁড়া ঘুড়ির মতো
এলোমেলো কেশে।