ইকরাম আকাশের এক গুচ্ছ কবিতা

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
১)
রঞ্জিত গোধূলিলগ্নের অপেক্ষায়,
বর্ষণে গর্জন হবে, থাকবো নির্দ্বিধায়।
শান্তির পসরায় আসর জমুক;
হীনমন্যতা ভুলে, সকলে ডুবুক ভালোবাসায়।
২)
উড়ন্ত দিনের পড়ন্ত বেলায়
ছুটোছুটি কত বাড়াবাড়ি!
যাত্রাপথে কড়াকড়ি,
এটাই এখন নিয়মনীতি।
৩)
কবিতার ছন্দে গেয়ে যাই গুণগান,
ময়ূরের পেখমের নাচের তালে করি জয়গান;
ভ্রমিত হয়ে করি ভালোবাসার আহ্বান,
বুনিয়াদি মিথ্যে আশ্বাসে গাই বেঁচে থাকার গান!