বুধবার, ৫ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ফিরে দেখা জুলাই

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

ফিরে দেখা জুলাই
খাদিজা আক্তার সায়মা

ক্ষতবিক্ষত, রক্তাক্ত জুলাই
মনে করিয়ে দেয় আমাদের বারংবার
হারানো তাজা প্রাণের দেহ
কান্নাভেজা মায়ের চোখ,
বাবার কাঁধে সন্তানের লাশ
এ যেন মর্মান্তিক জুলাই।

স্বৈরাচারী, জুলুমকারী নিপাত যাক
জুলাই আমাদের এটাই শেখাক,
অন্যায়ের নেইকো ছাড়
ন্যায়ের পথে অটল থাক।

একটি দিনই নয় জুলাই অভ্যুত্থান,
জুলাই স্মৃতি বয়ে বেড়াক
নতুন প্রজন্ম, নতুন জাতি
জুলাই আমাদের অদম্য শক্তি।