মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ইকরাম আকাশের কবিতা অশ্রুলিপি

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

অশ্রুলিপি
ইকরাম আকাশ

কান্না আমার ঝরছে চোখে,
অপার দৃষ্টিতে থাকি তাকিয়ে;
অবুঝ মনে ব্যথা ভীষণ,
কাটছে দিন অবচেতনে।

আমার আমি নেই আমাতে,
বুকে নীরব পিনপতন;
দুষ্ট মনের খুব গহিনে,
কষ্ট জমা অনেক ভীষণ।

ভালো লাগে না কষ্ট আমার,
নীরব মনে একলা রই;
ভাবনার সাগরে ডুবেই থাকি,
কূল পাই না, যাব কই?