মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

কবিতা: স্বপ্নের ভাওয়াল

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
স্বপ্নের ভাওয়াল
মোঃ আবুল কাসেম স্বপন
স্বপ্ন নিয়ে স্বপ্নচোখে
এলো সোনার সকাল,
প্রাণের মাঝে আলো জ্বালায়
আমার প্রিয় ভাওয়াল।
দ্বার পেরিয়ে মুগ্ধ চোখে
দেখি ফুলের হাসি,
মাটির গন্ধ বুক ভরে নিলে
বারবার ফিরে আসি।
শিশিরভেজা সবুজ ঘাসে
রাখি যখন পা,
রক্তজুড়ে শিহরণ জাগে—
এ যে আমার মা।
গাছের পাতায় ভোরের আলো,
পাখির মধুর গান,
ভাওয়ালের এই প্রতিটি ক্ষণ
জুড়ায় আমার প্রাণ।
তোমায় যখন মলিন দেখি,
কেঁপে ওঠে বুক,
নিঃশব্দে দুই চোখের কোণে
জমে ব্যথার সুখ।
মাটি ছুঁয়ে করি আজ শপথ,
থাকুক যত প্রাণ,
তোমার গৌরব রক্ষায় আমি
দেব জীবনদান।
তুমি শুধু একটি কলেজ নও,
স্বপ্নভরা ঠিকানা,
হাজার প্রাণের ভালোবাসায়
গড়া এক কারুকার্যখানা।
এখান থেকেই জ্ঞানের প্রদীপ
ছড়ায় আলোর রেশ,
মানুষ গড়ার পবিত্র সাধনায়
উজ্জ্বল হোক দেশ।
এসো সবাই হাত ধরাধরি,
ভুলি সব বিভেদ,
ঐক্যের শক্তি বুকে নিয়ে
গড়ি নতুন প্রভাতের বেদ।
ভালোবাসা, শ্রম আর সততা—
হোক আমাদের ঢাল,
বিশ্বের বুকে মাথা উঁচু করে
জ্বলুক প্রিয় ভাওয়াল।
শেষে শুধু একটি প্রার্থনা,
রইল সবার তরে—
ভাওয়ালের নাম জ্বলে উঠুক
গৌরবের অক্ষরে।
যতদিন এই প্রাণে স্পন্দন,
ততদিন এই গান—
“ভাওয়াল আমার অহংকার,
ভাওয়াল আমার প্রাণ।”