বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

জুলাই আসে, ওরা আসে না

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

জুলাই আসে, ওরা আসে না
ফারিয়া ইসলাম

জুলাই আসে, তবে তারা আসে না!
মিছিলও আসে, তবে
সেখানে তাদের দেখা যায় না,
দুঃখী মায়ের বুকে সন্তান আসে না!

আবারও জুলাই আসে,
তবে জুলাইয়েরা আসে না।
জুলাইয়ে ওই কদমেরাও আসে,
তবে তারা আর আসে না!

রক্তের দাগ আজও লেগে আছে,
কখনো মুছে ফেলা যায় না।
অপেক্ষায় রিক্ত হাতে পথ চেয়ে মা,
বুকের মানিকরা যে আর ফেরে না!
জুলাই আসে, তবে তারা আর আসে না!