শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

শূন্য ঘরের হাহাকার

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

শূন্য ঘরের হাহাকার
মাহজাবীন তাসনীম রুহী

বিজয় এসেছে ঠিকই,
পতাকাও উড়ছে আজ স্বাধীন বাতাসে,
শুধু ঘরের কোণের সেই চেনা ছেলেটি
আর কখনো ফেরে না হাসিমুখে।
মায়ের হাতের রান্না করা ভাত ঢাকা পড়ে থাকে থালায়,
পিতার চশমা ঝাপসা হয়ে আসে
দরজার দিকে চেয়ে থাকার চাতক প্রায়।

বিপ্লবের স্লোগান শেষে সবাই যখন ফিরে গেছে আপন ঘরে,
শহীদ পরিবারটি তখন এক অন্তহীন নীরবতার সাগরে মরে।
বোনের জমানো আবদারগুলো আজ দেয়ালে ধাক্কা খেয়ে ফেরে,
ভাইয়ের ঘরের শূন্য খাটটি যেন রোজ রাতে কলিজা ছিঁড়ে কাড়ে।

যে ছেলেটি বলেছিল, “মাগো, একটু পরেই আসছি ফিরে”
সে আজ ঘুমিয়ে আছে মাটির নিচে, অনন্ত শান্তির নীড়ে।
দেশ পেয়েছে নতুন সূর্য,
পেয়েছে মুক্তির এক নতুন গান,
আর একটি পরিবার আজীবন বইবে বুকভাঙা এক নীরব শ্মশান।