রবিবার, ২১ জুন ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

যাঁর হাত ধরে পথ চলা

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

যাঁর হাত ধরে পথ চলা
নাদিরা জাহান প্রীতি

বিকেলের অলস মুহূর্তে বারবার মনে পড়ছে তাঁকে।
যিনি আমার ছোট্ট হাত ধরে
লিখতে শিখিয়েছিলেন।
যিনি প্রতিদিন আমাকে স্কুলে পৌঁছে দিতেন,
যাওয়ার পথে উৎসাহের কথা বলতেন,
মুহূর্তেই যেন হয়ে যেতেন
আমার সমবয়সী একজন বন্ধু।

যিনি ঘুম পাড়ানোর সময় শোনাতেন
মহান মুক্তিযুদ্ধের ইতিহাস,
ইসলামের ইতিহাস
আর প্রিয় নবী (সা.)-এর জীবনকথা।
আমি যখন পড়তে বসতে চাইতাম না,
তখন তিনি স্নেহভরা কণ্ঠে বলতেন,
“লেখাপড়া করে যে,
গাড়ি-ঘোড়ায় চড়ে সে।”

যিনি আমার না-বলা কথাগুলো
চোখের দিকে তাকিয়েই বুঝে ফেলতেন।
আমার সামান্য মন খারাপে যিনি পাশে বসে থাকতেন।

বিশ্বাস করো,
সেই মানুষটি আমার বাবা ছাড়া আর কেউ নন।