মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

আষাঢ়ের মেঘ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

সলো আষাঢ়, আকাশ কালো,
ঝরছে বৃষ্টি, বাসলো ভালো।
অভিমানী এই মেঘের দল,
নদীর বুকে ভাঙছে জল।
এক কাপ চা, মেঘের গান,
জুড়িয়ে দিলো সবার প্রাণ।
কাঁথার ফোঁড়ে স্বপ্ন বুনি,
বৃষ্টির এই নূপুর শুনি।
ছয়টি ঋতুর এমন দেশে,
সুখ যে ঘোরে হরেক বেশে।
ভালোবাসার এমন দিনে,
দুঃখ কেন রাখছ কিনে?