সোমবার, ৮ জুন ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

হৃদস্পর্শের চোখজোড়া

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

তাহাজ্জুদের নামাজে বসে আল্লাহর কাছে তোমাকে চাইছি। কী সুন্দর একটা মুহূর্ত, তাই না! অঝোরে কেঁদে কেঁদে তোমাকে চাইছি ভীষণভাবে। নামাজ শেষে জায়নামাজটা ভাঁজ করে রেখে রান্নাঘরে গেলাম। এক কাপ চা বানিয়ে, জানালাটা খুলে পাশের চেয়ারে বসলাম। চায়ে চুমুক দিয়ে, চোখ বন্ধ করে সেদিনের ঘটনাটা মনে করার চেষ্টা করলাম।

সেদিন- পরীক্ষা শেষ হতেই তাড়াহুড়ো করে ভার্সিটি থেকে বের হচ্ছিলাম। বস ইতোমধ্যে অনেকবার কল দিয়েছেন। পরীক্ষার হলে থাকায় রিসিভ করতে পারিনি। এখন গিয়ে তাকে ম্যানেজ করতে হবে। এসব ভাবতে ভাবতে যেই না গেট দিয়ে বের হবো, তক্ষুনি একজোড়া চোখ আমাকে থমকে দিল। হৃদস্পন্দন অতি দ্রুত বাড়তে লাগল। ভেতরটা যেন তোলপাড় করে উঠল। আমি যেন নিজের মাঝে নেই, হারিয়ে গেছি ওই একজোড়া চোখের মায়ায়! নিজেকে সামলে নিয়ে ভালো করে খেয়াল করলাম, কালো বোরকা, কালো হিজাব আর নেকাব পরা এক তরুণী। মুখ দেখিনি, শুধু চোখ দেখেই মায়ায় পড়ে গেছি।

তখনই মনে হলো, এই মেয়েটিকেই আমার চাই। জীবনসঙ্গী হিসেবে একেই আমার প্রয়োজন। আমার আর তার মুখ দেখার দরকার নেই। তার মায়াবী এই দুচোখই আমার হৃদয় ছুঁয়ে গেছে। হারিয়ে গেছি তার চোখের নিষ্পাপ মায়ায়। মেয়েটি হয়তো খুব সুন্দরী নয়, গায়ের রং খানিকটা শ্যামলা। কিন্তু এই দুটি চোখ আমাকে এত পাগল করে তুলেছে যে মনে হচ্ছিল, এক্ষুনি তাকে নিয়ে গিয়ে সারাজীবনের জন্য নিজের করে ফেলি। আমি তার এগিয়ে আসার দৃশ্য দেখছি না, আমি দেখছি শুধু তার মায়াবী চোখজোড়া, যা আমাকে ঘায়েল করেছে। প্রেমে ফেলেছে, হৃদয় ছুঁয়েছে, আমাকে ভাসিয়ে দিয়েছে ভালোবাসার এক নৌকায়, যা ব্যাকুল হয়ে তীরে ভিড়তে চায়। তার চোখের মায়ায় পড়ে হৃদয় কেবলই গেয়ে উঠছে-

“ওহে মায়াবিনী, স্পর্শ করেছে তোর ওই চোখজোড়া খানি। হারিয়েছি তোর হরিণী চোখের মায়ায়, ভালোবেসে তোকে দিয়েছি এ হৃদয়খানি। ঘায়েল হয়েছি তোর মায়াভরা চোখে, নির্দ্বিধায় প্রেমে পড়ছি বারবার, অকারণে।”

ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরতেই দেখি, সামনে সে নেই। এদিক-সেদিক ঘুরে বারবার দেখলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না তাকে। বসকে মেসেজ দিয়ে ছুটি নিয়ে নিলাম। সারা ভার্সিটি তন্নতন্ন করে খুঁজলাম। গেল কোথায় আমার হৃদয়ে গাঁথা সেই চোখজোড়া? অনেক খুঁজেও আর পেলাম না তাকে।

আজ সাতটি মাস কেটে গেল। ভার্সিটিতে আমার কোনো ক্লাস নেই, নেই কোনো পরীক্ষাও, তবুও আজও আমি সেখানে যাই। শুধু আমার সেই হৃদয়স্পর্শী চোখজোড়ার খোঁজে।

বর্তমান- তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে বান্দা যা চায়, তাই নাকি পায়। আমি প্রতিদিন তাহাজ্জুদে আল্লাহর কাছে তাকেই চাই, শুধু তাকে। আমার হৃদয়ে গাঁথা সেই চোখজোড়াকে।