মঙ্গলবার, ২৬ মে ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

আরাফাতের পূণ্য ভূমি

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
আরাফাতের পূণ্য ভূমি

মাহজাবীন তাসনীম রুহী 
আরাফাতের পুণ্য ভূমি, ইতিহাসের এক অমর গান,
এখানেই তো মিলেছিল আদম-হাওয়ার ব্যাকুল প্রাণ।
স্বর্গচ্যুত দুই মানবের কান্নায় ভেজা দীর্ঘ রাত,
ঘুচেছিল এই চেনা মাঠে, জেগেছিল এক নতুন প্রভাত।
রূহের জগতের প্রথম শপথ, এই মাঠেরই ধূলিকণায়,
প্রভুর তরে সঁপেছি প্রাণ, আমরা সবাই এক মোহনায়।
ইব্রাহিমের চেনা সে পথ, জিবরাইলের দীক্ষার সুর,
আরাফাতের পুণ্য আলোয়, আঁধার হলো বহুদূর।
বিদায় হজের জাবালে রহমত, দাঁড়িয়ে আছেন প্রিয় নবী,
মানবধিকারের শ্রেষ্ঠ বাণীতে, আঁকলেন এক নতুন ছবি।
সমতার সেই মহৎ বাণী, ঘুচালো যত ভেদাভেদ,
পূর্ণ হলো দ্বীনের আলো, দূর হলো সব মনের খেদ।
সাদা ইহরামের শুভ্র চাদর, হাশরের মাঠের এক আভাস,
লাব্বাইক ধ্বনিতে কম্পিত আজ, আরাফাতের নীল আকাশ।
ক্ষমার খোঁজে ব্যাকুল হৃদয়, অশ্রু ঝরে নয়ন পাতে,
ধন্য খোদার এই প্রাঙ্গণ, মানবজাতির পুণ্য রাতে।