মঙ্গলবার, ২৬ মে ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ত্যাগের ইবাদত

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

ত্যাগের ইবাদত
মুহাম্মদ সালমান

জরের আলোয় নেমে আসে শান্ত ভোরের গান,
ত্যাগের ডাকে জেগে ওঠে মানবতার প্রাণ।
ইব্রাহিম (আ.)-এর পথে লেখা এক অনন্ত ইতিহাস,
ভালোবাসার চেয়েও বড় হলো ত্যাগের বিশ্বাস।

প্রিয় বস্তু হাতের কাছে রাখে না কেউ আঁকড়ে ধরে,
নফসের সব বাঁধন ভাঙে ঈমানেরই দীপ্তি ভরে।
কোরবানির মানে শুধু রক্তের স্রোত বা উৎসব নয়,
এ যেন হৃদয়ের পশুত্বকে জ্বালিয়ে দেওয়ার জয়।

ত্যাগই এখানে পরম শিক্ষা, অহংকারের সমাপ্তি,
মানুষ বাঁচুক মানবতায়, এটাই ঈদের প্রাপ্তি।
লোভ-হিংসা ঝরে গিয়ে আত্মা হোক পরিশুদ্ধ,
রবের রাহে বিলিয়ে দেওয়ায় জীবন হোক আজ উদ্বুদ্ধ।

ফিরে আসুক দয়া-মায়া, ভ্রাতৃত্বের বন্ধন,
দুঃখী মানুষের বুকে জাগুক নতুন প্রাণের স্পন্দন।
এই ত্যাগের শিক্ষাতেই গড়ে উঠুক নতুন দিন,
কোরবানির আলোয় শোধ হোক মানবতার ঋণ।