সোমবার, ২৫ মে ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

শতরূপে নজরুল

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

শতরূপে নজরুল
মাহজাবীন তাসনীম রুহী

হে সাম্যের কবি, হে মোর চির উন্নত শির,
তব লেখনীতে জাগে অবিনাশী বিদ্রোহী বীর।
পরাধীনতার শৃঙ্খল ভাঙার সে অগ্নিবাণী,
আজও মোদের প্রাণে ঢালে প্রেরণার সঞ্জীবনী।
অন্যায় আর শোষণের বুকে তুমি হানলে আঘাত,
তব সুর-সংগীতে কাটে বাঙালির ঘোর কৃষ্ণরাত।
তুমি সাম্যের গান গেয়েছ, ঘুচিয়েছ ভেদাভেদ,
বাঙালির হৃদয়ে তুমি চিরঞ্জীব, নেই কোনো খেদ।