শনিবার, ২৩ মে ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

সমসাময়িক কবিতা: জাগো বিবেক, জাগো আলো

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

জাগো বিবেক, জাগো আলো
মুহাম্মদ সালমান

ই কেমন রাত, এই কেমন দেশ?
মানুষ আজও কাঁদে নীরব বেশ।
ফুলের মতো জীবন কেন ঝরে যায়,
অন্ধকারে কারা আজ মানুষ ভোলায়?

রামিসার চোখে স্বপ্ন ছিল আলো,
কেড়ে নিল কারা সেই পৃথিবী ভালো?
বুকের ভেতর ক্ষোভ ফুঁসছে নীরবে,
বিচারের দাবি আজ মানতেই হবে।

জাগো মানুষ, জাগো আজ সবে,
ন্যায়ের ডাকেই বাঁচে পৃথিবী তবে।
নীরবতা ভেঙে বলো উচ্চস্বরে,
অন্যায় যেনো থেমে যাক এই পৃথিবীর তরে।

আইনের হাতে হোক কঠিন শাসন,
ভয়ে কাঁপুক অপরাধীর আসন।
আর নয় কান্না, আর নয় ব্যথা,
মানবতাই হোক সত্যের কথা।

বিদ্রোহ মানে নয় হিংসার জ্বালা,
বিদ্রোহ মানে সত্যের আলোয় চলা।
ন্যায়ের আগুনে পুড়ে যাক কালো,
জাগো বিবেক, জাগো আলো, জাগো আলো।