তানজিদ শুভ্র’র ছড়া টিফিন বাক্স

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
টিফিন বাক্স
তানজিদ শুভ্র
বাসা থেকে রোজ বেরোনোর আগে
টিফিন বাক্স নিই হাতে তুলে,
ঘরণী আমার গুছিয়ে দিয়েছেন
পরম মায়ায় ভালোবাসা ঢেলে।
শৈশবে এই টিফিনের লাগি
ছিল কত শত অপেক্ষা রোজ,
চার ক্লাস শেষে ঢাকনা খুলতেই
খুশিরা এসে নিত ঠিক খোঁজ।
বন্ধুদের সাথে মিলেমিশে সব
ভাগাভাগি করে খাওয়ার ক্ষণ,
কোথায় যে আজ হারিয়ে গেল!
আর তো মেলে না সবার মন।