শনিবার, ৯ মে ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

নিরবের কবিতা আমি এ বারি বর্ষণ চাই না

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

আমি এ বারি বর্ষণ চাই না
সাব্বির হাসান নিরব 

যে বারি বর্ষণ কৃষকের
শেষ সম্বলটুকু কেড়ে নেয়,
কপালের ঘাম বৃষ্টিতে ধুয়ে যায়-
তা আমি চাই না।

আকাশের কালো অন্ধকার মেঘ,
দক্ষিণ আকাশে গুঁড়গুঁড় শব্দ- যেন
জমির আলীর বুকফাটা আর্তনাদ,
তা আমি চাই না।

হাওরের জমিতে ফসল
অঙ্কুরোদগমের প্রাক্কালে,
চাষিদের অনিশ্চিত ভবিষ্যৎ-
তা আমি চাই না।

বাবা হারা দুই সন্তান নিয়ে
ভাঙা চালার নিচে, বৃষ্টির সাথে
যুদ্ধ করতে থাকা এক মায়ের অশ্রু-
তা আমি চাই না।

রাস্তার মোড়ে গুটি মেরে বসে থাকা
মানসিক ভারসাম্যহীন বাসন্তী,
কাকভেজা হয়ে কাঁপছে-
তা আমি চাই না।

পুষ্পবনে হাজারো ফুল
লুটিয়ে পড়ে মাটিতে,
কাঁদায় হারায় তার শুভ্রতা-
আমি এ বারি বর্ষণ চাই না।

শুভ্র/