বৈশাখী ছড়া: ছাতা

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
ছাতা
নীলেশ লায়েক
শীতের যেমন কাঁথা, চোত-বোশেখে ছাতা,
ছাতাই বাঁচায় মাথা, কিন্তু ছাতা বাঁচায় কে?
আকাশ জুড়ে আগুন গরম সূর্য উঠেছে।
ছাতার মাথা গরম দেখে, ঈশান কোনে উঠলো ডেকে
মেঘের ছানা, পাঁচ মিনিটে আকাশ দিলো ঢেকে।
কিন্তু সাথে দমকা ঝড়, ছাতার মাথায় নেই কাপড়,
হ্যাঁচকা টানে উড়িয়ে নিয়ে গেলো হাতের থেকে।
কড় কড়া কড়, অকস্মাৎ, ছাতার মাথায় বজ্রপাত,
দিন না এখন মধ্যরাত, গুলিয়ে গেছে মাথা।
গাছের টংয়ে লটকে আছে হায় বেচারা ছাতা।