সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

খন্দকার আল মামুন-এর কবিতা কালবৈশাখী

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
কালবৈশাখী  
খন্দকার আল মামুন 
ঋতুকাল গ্রীষ্মটা শুরু বৈশাখে,
ঘুরপাকে বাতায়ন উত্তাপে রাখে।
ত্যাজময় সূর্যের বিকশিত কিরণে,
অস্থির দেশব্যাপী গরমের মিশনে।
মাঠের জমি ফেটে হয়ে আছে চৌচির,
হিজল তলায় বসে গান গায় তৌকির।
খালে বিলে পানি নেই পুকুরেও অল্প,
গাছের ছায়ায় বেসে কেউ করে গল্প।
কালো মেঘমালা ঐ আসমানে ভাসে,
চঞ্চল গতিধারা সদা থাকে পাশে।
নীল আকাশের রঙ ক্ষণে বদলায়,
পাখিদের কলরবে আলো চমকায়।
উত্তাল ঝড়হাওয়া বৈশাখে নামে,
কালবৈশাখী যার নাম থাকে খামে।