বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

আজ কবি ও লেখক অধম নূর ইসলামের জন্মদিন

নেটওয়ার্ক নিউজ ডেস্ক

আজ ২ এপ্রিল, কবি ও লেখক অধম নূর ইসলামের ৩১তম জন্মদিন। ১৯৯৫ সালের ঠিক এই দিনে (বাংলা ১৮ চৈত্র ১৪০১) ঢাকার শেরে বাংলা নগরের তালতলা এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। বাবা রবিউল আউয়াল এবং মা নূরী বেগমের ছয় সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়।

অনেক আগে থেকেই সাহিত্যের প্রতি তাঁর গভীর ভালোবাসা ছিল। সমাজের নানামুখী অবস্থা এবং জীবনের বাস্তব রূপ তাঁর কবিতায় খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। নিজের কর্মজীবনের ব্যস্ততার মাঝেও তিনি নিয়মিত সাহিত্যচর্চা চালিয়ে যাচ্ছেন। লেখালেখির পাশাপাশি তিনি একসময় শিশু ও কিশোরদের পত্রিকা দুরন্ত এর সহ-সম্পাদক হিসেবেও কাজ করেছেন।

সাহিত্যে তাঁর এই একনিষ্ঠতার স্বীকৃতি হিসেবে ২০২১ সালে তিনি সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার লাভ করেন। তাঁর প্রকাশিত বইগুলোর মধ্যে কেমন জানি লাগে, নয় আমার কথা, পুরুষ নয় মানুষ হও, লেজ ছাড়া কুকুর, মাটির তৈরি ফুল এবং ভালোমেয়ে পাঠকদের কাছে বেশ পরিচিত।

জন্মদিনে এই লেখকের জন্য রইল অনেক শুভকামনা, আগামী দিনগুলোতে তাঁর কলম থেকে আমরা আরও দারুণ সব লেখা পাব এই প্রত্যাশা করি।