সবুজ আহমেদ-এর কবিতা মেঘফুল

নেটওয়ার্ক নিউজ ডেস্ক
ধরো যদি পাখি হতাম,
ডানায় ভর করে
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে বেড়াতাম।
ঘন অরণ্যের গভীর চিরে
কাঁটার রক্তে ভিজে
তুলে আনতাম বুনো শিউলি।
ভোরের আবছা আলোতে
তোমাকে দিতাম একফালি
বুনো শিউলি ফুলের ভালোবাসা।
মরূভূমির তপ্ত বালিতে
খুঁজে নিতাম একটুখানি রং,
স্রোতের বিপরীতে
জন্ম নেওয়া কোন এক জেদি ফুল!
যেখানে মানুষের পদযাত্রা পৌঁছায়নি কখনো,
সেইসব নিষিদ্ধ পথ, অনুচ্চারিত পাহাড়,
মেঘ-ছোঁয়া উপত্যকা, নিঃশব্দ গিরিখাত
অচিন ছায়া ঘেরা দ্বীপ,
নীল জলরাশির তলদেশে
মেঘেদেরও যেখানে সাহস হয় না নামতে
সেখান থেকে কুড়িয়ে নিতাম সমস্ত সৌন্দর্য।
তোমার জন্য,
কুঁড়িয়ে আনতাম পৃথিবীর শ্রেষ্টতম ভালোবাসা।
মানচিত্র জুড়ে চষে বেড়াতাম
দিনশেষে ফিরে এসে,
তোমার টেউ খেলানো সিগ্ধ চুলের ভাঁজে
কানে ভিরে ফুলগুলো গুঁজে দিয়ে
নিঃশ্বাসের ভেতর ফিসফিস করে বলতাম
— ভালোবাসি।