শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি শিবা শানু

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন চৌধুরী মাজহার আলী (শিবা শানু)। তাকে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুযায়ী চৌধুরী মাজহার আলীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। তার নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট দেশের অসচ্ছল, অসুস্থ ও অসহায় শিল্পীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। শিল্পীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের কল্যাণে সহায়তা প্রদান এ ট্রাস্টের অন্যতম উদ্দেশ্য।

নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।