মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩১ অক্টোবর

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর শনিবার এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৩১ অক্টোবর শনিবার বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রকাশিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের জন্য অনলাইনে আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এ সংক্রান্ত আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।