শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হচ্ছে না যবিপ্রবি

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ায় আসছে বড় ধরনের পরিবর্তন। গুচ্ছ ব্যবস্থাপনা থেকে একটি বিশ্ববিদ্যালয় বের হয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেও নতুন করে আরও তিনটি বিশ্ববিদ্যালয় এতে যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। তবে গুচ্ছ ছেড়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক আলোচনা থাকলেও চূড়ান্ত বিচারে জিএসটি গুচ্ছেই বহাল থাকছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত গুচ্ছ ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ এক সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, আসন্ন ভর্তি পরীক্ষা পরিচালনার মূল দায়িত্বে পালন করবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। মূলত গুচ্ছের সুষ্ঠু ব্যবস্থাপনা ও দ্রুত কার্যক্রম সম্পন্ন করতেই এ দুটি বিশ্ববিদ্যালয়কে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, চলমান এই সমন্বিত গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় নতুন করে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে আরও তিনটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানগুলো হলো— বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়। নতুন এই ৩টি যুক্ত হলে জিএসটি গুচ্ছভুক্ত মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়ে ২৩টিতে পৌঁছাবে।

বর্তমানে এই সমন্বিত ভর্তি প্রক্রিয়ায় দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় যুক্ত রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো— ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

এর পাশাপাশি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় নতুন করে যুক্ত হওয়ার আগ্রহ জানিয়েছে আরও তিনটি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানগুলো হলো— বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় তিনটি শিক্ষা কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে থাকায় গুচ্ছে যুক্ত হলে শিক্ষার্থী ও অভিভাবক উভয়ের ভোগান্তি কমবে এবং ভর্তি কার্যক্রম একযোগে সহজতর হবে বলে মনে করছেন।

শুভ্র/