মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

অধিভুক্ত কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দেশনা

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের দাপ্তরিক যোগাযোগে বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া অফিসিয়াল ই-মেইল আইডি ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল থেকে পাঠানো আবেদন, তথ্য বা দাপ্তরিক যোগাযোগ কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (৭ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করে সব ধরনের দাপ্তরিক ই-মেইল পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। একই সঙ্গে ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল থেকে পাঠানো বার্তা গ্রহণযোগ্য হবে না বলেও উল্লেখ করা হয়।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পর্যবেক্ষণে দেখা গেছে, এখনও অনেক অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন আবেদন, তথ্য ও দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে ব্যক্তিগত বা অন্যান্য ই-মেইল ব্যবহার করছে। এর ফলে প্রশাসনিক কার্যক্রমে বিলম্ব হচ্ছে। পাশাপাশি আবেদন বা তথ্য অনুমোদিত কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো হয়েছে কি না, তা যাচাই করতেও জটিলতা তৈরি হচ্ছে। এতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াও দীর্ঘসূত্রতার মুখে পড়ছে।

এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুনরায় নির্দেশনা দিয়ে জানিয়েছে, কলেজ পরিদর্শন দপ্তরের ই-মেইলে আবেদন বা তথ্য পাঠানোর ক্ষেত্রে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করতে হবে। ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল থেকে পাঠানো আবেদন বা তথ্য কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শুভ্র/