রবিবার, ২১ জুন ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্স শিক্ষাক্রমের জানুয়ারি-জুন ও এপ্রিল-জুন, ২০২৬ সেশনের চূড়ান্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে।

আগামী ২৭ জুন শনিবার সকাল ১০টায় সারা দেশে একযোগে এ পরীক্ষা শুরু হবে।

আজ রোববার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরের এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লিখিত পরীক্ষা সম্পন্ন হওয়ার পর আগামী ২৭ ও ২৮ জুনের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রসমূহে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষার জন্য সারা দেশে মোট ২৫৯টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। তবে বোর্ডের প্রবিধান অনুযায়ী পরীক্ষার কেন্দ্র প্রত্যাহার বা পুনঃ নির্বাচন করার পূর্ণ ক্ষমতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংরক্ষণ রাখে বলে আদেশে বলা হয়েছে।

পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম দ্রুত ও নিরাপদ করতে ডাক অধিদপ্তরকে বিশেষ অনুরোধ জানিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। পরীক্ষা শেষে দেশের সকল জেলা ও উপজেলায় অনুষ্ঠিত ৩ ও ৬ মাস মেয়াদি এই কোর্সের উত্তরপত্রের পার্সেল নির্বিঘেœ গ্রহণের জন্য আগামী ২৭ জুন শনিবার বেলা সাড়ে ১১টা থেকে  বিকেল ৩টা পর্যন্ত স্থানীয় ডাকঘরসমূহ খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।