মঙ্গলবার, ২ জুন ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

এডুর‍্যাঙ্কিং ২০২৬: বাংলাদেশের শীর্ষ দশে জাতীয় বিশ্ববিদ্যালয়

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

ম্প্রতি এডুর‍্যাঙ্ক বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬ সালের নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। গবেষণার মান, অ্যালামনাইদের প্রভাব এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি এই তালিকায় দেশের সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে। এখানে দশম স্থানে জায়গা করে নিয়েছে গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়।

এডুর‍্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান এশিয়া র‍্যাঙ্কিং ৯১৫ এবং বিশ্ব র‍্যাঙ্কিং ৩০২১। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থী সংখ্যার দিক থেকে দেশের সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান। তাদের সর্বশেষ ডেটা অনুযায়ী, এখানে বর্তমানে ২১ লাখেরও বেশি (২,০৯৭,১৮২ জন) শিক্ষার্থী পড়াশোনা করছেন।

এই র‍্যাঙ্কিংয়ের প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলো রয়েছে। তবে এত বিশাল সংখ্যক শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করেও সেরা দশের তালিকায় নিজেদের অবস্থান নিশ্চিত করা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য নিঃসন্দেহে একটি বড় অর্জন।