সোমবার, ৪ মে ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ইআবি’র অধীনে সারা দেশে কামিল (মাস্টার্স) পরীক্ষা শুরু

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

সলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স)-২০২৪ পরীক্ষা আজ সোমবার সারা দেশে একযোগে শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বিকেলে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা’র কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা’র অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কেন্দ্র পরিদর্শনকালে বলেন, আমরা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে কামিল (মাস্টার্স) পরীক্ষা সম্পন্ন করতে বদ্ধপরিকর। সারা দেশে সকল পরীক্ষা কেন্দ্রে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরীক্ষায় কোনো অনিয়মের আশ্রয় না নিয়ে মাদ্রাসা শিক্ষার্থীরা নিজ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিজেদের মূল্যায়িত করবেন এবং আধুনিক জ্ঞান ও গবেষণায় সমৃদ্ধ হয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দেবেন বলে ভাইস চ্যান্সেলর আশাবাদ ব্যক্ত করেন।

এ বছর পরীক্ষায় সারা দেশের মোট ৫১টি কেন্দ্রে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকহ এন্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিদিন দুপুর ১.৩০টা হতে বিকাল ৫.৩০টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী ২৩ মে ২০২৬ পর্যন্ত পরীক্ষা চলবে।