শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
রবিবার, ১ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

অহংকার করা যাবে না ক্ষমতা চিরস্থায়ী নয়: মির্জা ফয়সল আমীন

Orbit_2026

ঠাকুরগাঁও ১ সংসদীয় আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন রুহিয়া উপজেলাবাসীর আয়োজনে এক শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রেখেছেন। এ সময় তিনি নির্বাচনে বিজয়ী হওয়ায় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তব্যের শুরুতে তিনি জানান বিগত এক মাস অত্যন্ত কঠিন সময় পার করতে হয়েছে এবং অসুস্থ শরীর নিয়ে লড়াই করতে হয়েছে। তবে নেতাকর্মী ও সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা এবং অক্লান্ত পরিশ্রমের ফলেই এই অসম্ভবকে সম্ভব করা গেছে বলে তিনি উল্লেখ করেন। সাবেক এমপি ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা স্মরণ করে তিনি বলেন তাঁর সেই জনপ্রিয়তা ও ত্যাগের তুলনা তিনি নিজে নন তবে জনগণের ভালোবাসা তাঁকে আজ সেই আসনে বসিয়েছে।

নবনির্বাচিত সংসদ সদস্য আরও বলেন সামনে সাড়ে চার বছরের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এই দীর্ঘ সময়ে কোনো ভুল বা অহংকার করা যাবে না এবং কোনো চেয়ার বা ক্ষমতা চিরস্থায়ী নয় এই কথাটি সর্বদা মনে রাখতে হবে। জনগণের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন। বিশেষ করে খোলাবাজারে সার বিক্রির ব্যবস্থা করা এবং এলাকার উন্নয়নমূলক কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে রুহিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরিশেষে তিনি এলাকার শান্তি সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সকলের দোয়া ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।