শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

চট্টগ্রামে অগ্নিপ্রভাত বই নিয়ে অআকখ ও অক্ষরবৃত্তের পাঠচক্র

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

মুহিবুল হাসান রাফি:

চট্টগ্রামে অআকখ ও অক্ষরবৃত্তের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে অগ্নিপ্রভাত বই নিয়ে পাঠচক্র। ৩০ অক্টোবর বিকেল ৩টায় চট্টগ্রাম জেলা প্রতিনিধি নাফিসা নবীর সঞ্চালনায় থিয়েটার ইনস্টিটিউটের তৃতীয় তলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্নিপ্রভাত বইয়ের লেখক সাঈদ আজাদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের কথাসাহিত্যিক হরিশংকর জলদাস। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলা একাডেমির ফোকলোর পরিচালক তপন বাঘচী প্রখ্যাত কথাসাহিত্যিক রফিকুর রশিদ ও পাঠচক্রে আগত বইপড়ুয়া পাঠকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা জানান এটি মুক্তিযুদ্ধ সফলতা লাভ করার আগের প্রেক্ষাপটে রচিত একটি সার্থক উপন্যাস যার মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রকৃত রূপ কিছুটা হলেও অনুধাবন করা যাবে। উপন্যাসের আলোচনায় মুক্তিযুদ্ধ চলাকালীন বীভৎস অত্যাচার পাশবিক নির্যাতন ও গা শিউরে ওঠার মতো বিভিন্ন বিষয় উঠে আসে।

পাঠচক্রে বইপাঠ সাহিত্যবোধ ও মননশীল পাঠচর্চার গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা হয়। এ ধরনের আয়োজন পাঠকের সঙ্গে সাহিত্যের সংযোগ দৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।