মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

সঠিক নেতৃত্বে উন্নয়ন নিশ্চিত হবে: ঠাকুরগাঁওয়ে জাকির হোসেন জুয়েল

Orbit_2026

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ জোরদার করেছে বিএনপি। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও রাজাগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলটির নির্বাচনী সভা ও পথসভা অনুষ্ঠিত হয়।

এসব নির্বাচনী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহআইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. জাকির হোসেন জুয়েল। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, জনগণের ভোটের সঠিক মূল্যায়ন হলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হয়। অতীতে জনগণ সঠিক জায়গায় ভোট দেওয়ায় এলাকার প্রতিনিধিরা সংসদ সদস্য থেকে শুরু করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, যার ফলে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক বরাদ্দ এসেছে।

আসন্ন উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমিনকে ধানের শীষ প্রতীকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে জাকির হোসেন জুয়েল আরও বলেন, সঠিক নেতৃত্ব ও ধানের শীষের প্রার্থী জয়ী হলে এই অঞ্চলে উন্নয়নমূলক বরাদ্দের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে। এর মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসব পথসভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।