মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

যশোরে সড়ক দুর্ঘটনায় দুই সহোদর নিহত

নেটওয়ার্ক নিউজ ডেস্ক

বাবা-মায়ের সাথে পুজা দেখতে বেরিয়ে যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় দুই সহোদর নিহত হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। নিহত দুই শিশুর পিতা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে দুর্গাপূজা দেখতে বের হয়েছিলেন সাধন কুমার। পথে তাদের ভ্যানের সাথে একটি গরুবোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শোভন ও দিশার মৃত্যু হয়।

ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার বিষয়টি বাসস’কে নিশ্চিত করে বলেন, নিহত দুই শিশুর মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।