উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল

Orbit_2026
আসন্ন ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার দুপুরে রুহিয়া উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজহারুল ইসলাম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রার্থীর পাশাপাশি দলীয় নেতৃবৃন্দ অংশ নেন। উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বার ও উপজেলা যুবদলের সভাপতি মোঃ আনার আলী।
এছাড়াও মতবিনিময় সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সিনিয়র সাংবাদিক বিশাল রহমানসহ প্রেসক্লাবের কর্মকর্তা ও স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।