শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ময়মনসিংহে টিকটক করতে গিয়ে শিশু মৃত্যুর মামলায় আসামি গ্রেপ্তার

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

ফুলপুরে টিকটক ভিডিও তৈরি করার সময় পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে গিয়ে সৌরভ ক্ষত্রিয় (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার করা মামলার প্রায় দেড় বছর পর পলাতক আসামি টিকটকার আব্দুল হাকিমকে (২৫) গ্রপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার বিকাল সোয়া ৪টার দিকে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রায় দেড় বছর আসামি পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পাতিলগাঁও এলাকায় পুলিশ অভিযান চালিয়ে গতকাল শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আসামি আব্দুল হাকিম উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের বাসিন্দা। তিনি টিকটক ভিডিও তৈরি করার জন্য গত বছরের ২৯ মার্চ নিহত সৌরভকে ১০ টাকার বিনিময়ে পরিত্যক্ত একটি পুকুরে ঝাঁপ দিতে বলেন। তার কথামতো সৌরভ পুকুরে ঝাঁপ দিলে তার পায়ে লোহার তারকাঁটা ঢুকে মারাত্মক আহত হয়।

তবে ঘটনাটি কাউকে না জানাতে সৌরভকে নিষেধ করে আসামি আব্দুল হাকিম। কিন্তু এ ঘটনায় সৌরভ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের গত ৪ এপ্রিল সৌরভ মারা যায়।

এ ঘটনায় গত বছরের ৫ এপ্রিল নিহত সৌরভের মা রানু ক্ষত্রিয় দবিধির ৩০৪ ধারায় আব্দুল হাকিমকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন বলে জানান ওসি।