যেকোনো বিশৃঙ্খলা প্রতিহতের হুঁশিয়ারি- মির্জা ফয়সালের

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় বিএনপি’র এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রুহিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন বলেন, দেশ শান্তিপূর্ণভাবে পরিচালিত হলে একটি বিশেষ গোষ্ঠীর তা সহ্য হয় না। তারা সর্বদা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করে। তাই দলের সকল নেতাকর্মীকে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে এবং যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
রুহিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন,আবু হায়াত নূর নবী, সহ-সাংগঠনিক সম্পাদক, ঠাকুরগাঁও জেলা বিএনপি মোহেব্বুল্লাহ আবুনুর চৌধুরী, সদস্য, ঠাকুরগাঁও জেলা বিএনপি আব্দুল মালেক মানিক, সিনিয়র সহ-সভাপতি, রুহিয়া উপজেলা বিএনপি
মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, রুহিয়া উপজেলা বিএনপিসহ প্রমুখ।
এ সময় রুহিয়া উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।