বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ময়মনসিংহ মহাবিদ্যালয়ে ওরিয়েন্টেশন, শিক্ষার্থীদের অর্থ সহয়তা এমপি’র

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

য়মনসিংহ মহাবিদ্যালয়ে উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে একাদশ সাধারণ ও ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ৪ শতাধিক শিক্ষার্থীর অনুকূলে ৫শ’ টাকা করে আর্থিক সহযোগিতার ঘোষণা দিয়েছেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

আজ বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসের সম্মেলন কক্ষে বর্ণাঢ্য আয়োজনে নবাগত শিক্ষার্থীদের এ ওয়রিয়েন্টশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, আমি কৃষকের সন্তান। মহান আল্লাহ রাব্বুল আলআমিনের দয়ায় জনগণের সমর্থনে এমপি হয়েছি। কিন্তু একটি কৃষক পরিবারের সকল কাজ এবং পরিবেশের সঙ্গে আমার শৈশব, কৈশোর ও যৌবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি জানি একটি কৃষক পরিবারের সন্তান কত কষ্ট করে লেখাপড়া করে, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে মা-বাবা কী কষ্ট করে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় অচিরইে ঐতিহ্যবাহী ময়মনসিংহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সুবিধার স্বার্থে একটি বহুতল ভবন বরাদ্দের ব্যবস্থা করা হবে।

এ সময় এমপি পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধূলা চর্চার জন্য ফুবটল, ভবিবলসহ ক্রিকেট সরঞ্জামাদি দেওয়ারও আশ্বাস দেন।

পরে ওরিয়েন্টশন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ময়মনসিংহ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সোহেল রহমান।

এ সময় প্রতিষ্ঠানের গভনিং বডির সভাপতি আব্দুর রব আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, অভিভাবক সদস্য সৈয়দ সাইদুজ্জামান।

প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মাসুদুর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন, সহকারী অধ্যাপক সুমন্ত কুমার সাহা রায়।

এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভবকবৃন্দ উপস্থিত ছিলেন।